বিপিএসএর নতুন সভাপতি মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক শামীমা পারভীন
বিপিএসএর সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি নির্বাচিত হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন। আগামী এক বছর তারা সংগঠনটির দায়িত্ব পালন করবেন।

নির্বাচন অনুষ্ঠান

পুলিশ সপ্তাহের শেষ দিন বুধবার (১৩ মে) বিকালে রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটি গঠন

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী পনেরো দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও বিপিএসএ’র প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকিরের কাছে উপস্থাপন করবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্ববর্তী কমিটি

এর আগে গত বছরের মে মাসে গঠিত সর্বশেষ কমিটিতে বিপিএসএ’র সভাপতি নির্বাচিত হন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) তৎকালীন কমিশনার ড. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক হন ঢাকা জেলার তৎকালীন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

মোসলেহ উদ্দিনের পেশাগত জীবন

উল্লেখ্য, গত ১৬ মার্চ পুলিশ সদরদফতর থেকে মোসলেহ উদ্দিন আহমদকে বদলি করে সিআইডি’র প্রধান করা হয়। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন মোসলেহ উদ্দিন আহমেদ। চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালের ২৪ অক্টোবর ডিআইজি (হেডকোয়ার্টার) পদ থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন মোসলেহ উদ্দিন আহমেদ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শামীমা পারভীনের পেশাগত জীবন

শামীমা পারভীনকে গত ৩০ এপ্রিল ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) পদে পদায়ন করা হয়। ঢাকা জেলায় প্রথমবারের মতো কোনও নারী কর্মকর্তা হিসেবে এসপি হিসেবে নিয়োগ পান তিনি। শামীমা পারভীন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ রকিবুল ইসলামের স্ত্রী। বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা শামীমা পারভীন সর্বশেষ পুলিশ সদরদফতরের এডুকেশন স্পোর্টস অ্যান্ড কালচারের এআইজি হিসেবে দায়িত্বে ছিলেন।