রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শনিবার অভিযান চালিয়ে ৮২ জনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। বিমানবন্দর রাউন্ডআবাউট, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস এলাকা, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, পুলিশ বক্স, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি সড়ক এবং আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয়
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং ২৪ জন বিভিন্ন অপরাধে জড়িত। পুলিশ বলেছে, বিমানবন্দর এলাকায় কোনোভাবেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের থাকতে দেওয়া হবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতি
পুলিশ টহল অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশার নিয়াজ মেহেদী বলেন, গ্রেপ্তারকৃত পথশিশুদের জন্য চাইল্ড অ্যাফেয়ার্স পুলিশ অফিসারের মাধ্যমে শিশু আইন ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



