আশুরায় ৬৩টি তাজিয়া মিছিল, নিশ্ছিদ্র নিরাপত্তা ডিএমপির
আশুরায় ৬৩টি তাজিয়া মিছিল, নিশ্ছিদ্র নিরাপত্তা ডিএমপির

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সংবাদ সম্মেলনে ঘোষণা

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসনি দালান এলকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। ডিএমপি কমিশনার জানান, এবারের পবিত্র আশুরা উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন বিভাগ (লালবাগ, ওয়ারী, রমনা, তেজগাঁও, মতিঝিল ও মিরপুর) থেকে মোট ২৮টি ইমামবাড়া কর্তৃক ১ থেকে ৭ মহররম পর্যন্ত ১০টি, ৮ মহররম ১০টি, ৯ মহররম ১৯টি এবং ১০ মহররম ২৪টি মোট ৬৩ টি তাজিয়া মিছিল প্রত্যহ বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি তাজিয়া মিছিলের রুট নির্ধারণ ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা

সন্দেহজনক বস্তু বা ব্যক্তির বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে জানিয়ে মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও সাদা পোশাকের সদস্যরাও মাঠে থাকবে। এছাড়া, বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ট্রাফিক ডাইভারশন

আগামী ২৬ জুন সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে ট্রাফিক ডাইভারশন থাকবে। তীব্র যানজট এড়াতে ও সম্মানিত মিছিলে অংশগ্রহণকারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর চালক ও সাধারণ জনগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য যানবাহন চালকদের প্রতি অনুরোধ জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ