যাত্রাবাড়ী হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনারসহ ১১ জনের বিচার শুরু
জুলাই গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আগামী ২৯ মার্চ সূচনা বক্তব্যের দিন ধার্য হয়েছে।


