হালদা নদীতে নিখোঁজ তরুণের সন্ধানে ডুবুরিদের অভিযান
চট্টগ্রামের হাটহাজারীতে হালদা নদীতে এক তরুণ নিখোঁজ হওয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালাচ্ছে। ওরসের মেলা থেকে ফেরার পথে নৌকায় হামলায় তিনি পানিতে পড়ে তলিয়ে যান, তাঁর জ্যাকেট ও মোবাইল উদ্ধার হয়েছে।


