বিএনপি মন্ত্রিসভায় জোনায়েদ সাকি, প্রতিমন্ত্রী হিসেবে শপথ মঙ্গলবার
ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে শপথ অনুষ্ঠান।


