মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, কিশোর গ্যাং লক্ষ্য
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রবিবার রাতে শুরু হয়েছে পুলিশের ব্যাপক বিশেষ অভিযান। সাম্প্রতিক হত্যাকাণ্ড, চুরি, ছিনতাই, ডাকাতি ও কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে ডিএমপির তেজগাঁও বিভাগসহ বিভিন্ন ইউনিটের শতাধিক পুলিশ অংশ নিচ্ছে।


