মৌলভীবাজার-১ আসনে হামলার মামলা, ১১৮ জন আসামি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মৌলভীবাজার-১ আসনে বিএনপি প্রার্থীর বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে হামলার অভিযোগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ ১১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। জুড়ী থানায় দায়ের করা মামলায় জামায়াত, ছাত্রশিবির ও এনসিপির নেতা-কর্মীরা অন্তর্ভুক্ত।


