ঢাকা–১৬ আসনের নির্বাচনী আবেদন গ্রহণ করল হাইকোর্ট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১৬ আসনের ফলাফল নিয়ে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আদালত বিজয়ী প্রার্থীসহ সংশ্লিষ্টদের প্রতি সমন জারি ও নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।


