বিএনপির জরুরি সংবাদ সম্মেলন বুধবার রাত ১১টায়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে, যা বুধবার রাত ১১টায় রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা অফিসে অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।


