মনিপুর উচ্চ বিদ্যালয়ে ভোটারদের উচ্ছ্বাস, প্রথম দেড় ঘণ্টায় ১০ শতাংশ ভোট
ঢাকা-১৫ আসনের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট শুরুর প্রথম দেড় ঘণ্টায় প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে। ভোটাররা সমস্যা ছাড়াই ভোট দিতে পারছেন বলে জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।


