বিটিসিএলের তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজন গ্রেফতার
বিটিসিএলের তামার তার চোরচক্রের মূলহোতাসহ চারজন গ্রেফতার

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার চোরচক্রের মূলহোতাসহ চার জনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। রবিবার (১৭ মে) তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা

গ্রেফতার ব্যক্তিরা হলো, ইব্রাহিম (৩০), হুমায়ুন কবির (৪৯), মো. জুলহাস (৩০) ও মো. বাবুল (৩৫)।

অভিযানের বিবরণ

সিটিটিসি সূত্রে জানা গেছে, সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ কলাবাগান থানায় দায়ের করা একটি চুরির মামলা তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরে রবিবার হাজারীবাগ ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ওই চার জনকে গ্রেফতার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জিজ্ঞাসাবাদে তথ্য

গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। তারা গভীর রাতে বিটিসিএল’র কর্মী সেজে বা রাস্তা মেরামতের নামে মাটির নিচের ম্যানহোল খুলে কৌশলে ভূগর্ভস্থ ও ওভারহেড তামার তার কেটে নিয়ে যায়। গ্রেফতার ব্যক্তিরা চোরাই তারের ওপরের প্লাস্টিকের আবরণ পুড়িয়ে ভেতরের মূল্যবান তামা বের করে তা স্থানীয় ভাঙারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো বলে স্বীকার করে।

গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ