টেলিকম নীতির ৮ ধারা বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল
টেলিকম নীতির ৮ ধারা বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি, ২০২৫’ সালের কয়েকটি ধারার বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার (১৭ মে) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

শুনানির বিবরণ

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সানা উল্লাহ নুর। তিনি নীতির বিভিন্ন ধারার সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। রুলে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর গেজেট করা ‘টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি, ২০২৫’ সালের ৭.২.৬, ৭.২.১১.১, ৭.২.১১.২, ৭.৭.১.২, ৭.৭.১১, ৭.৭.১২.১, ৭.৭.১২.২ এবং ১১.১ ধারা কেন সংবিধান বিরোধী হবে না— তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

রুলের নির্দেশনা

চার সপ্তাহের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ সচিব, আইন মন্ত্রণালয় সচিব, বিটিআরসির চেয়ারম্যান ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ মন্ত্রণালয়ের উপ সচিবকে (কোম্পানি-১) এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে এএমএম মাঈন হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ