ইনস্টাগ্রামে ক্যারোসেল পোস্টে প্রতিটি স্লাইডের জন্য আলাদা ক্যাপশন যুক্ত করার সুবিধা চালু
ইনস্টাগ্রামে ক্যারোসেল পোস্টে আলাদা ক্যাপশনের সুবিধা চালু

ইনস্টাগ্রামের ক্যারোসেল পোস্টে নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। ক্যারোসেল পোস্টের প্রতিটি ছবি বা ভিডিওতে আলাদা ক্যাপশন যুক্ত করার সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। দীর্ঘদিন ধরে আধেয় (কনটেন্ট) নির্মাতাদের প্রত্যাশিত এ সুবিধা চালুর ফলে এখন একটি পোস্টের বিভিন্ন স্লাইডে পৃথক তথ্য, ব্যাখ্যা বা বর্ণনা যুক্ত করা যাবে। ফলে গল্পভিত্তিক ও তথ্যসমৃদ্ধ পোস্ট তৈরি করা আরও সহজ হবে।

মাল্টিপল ক্যাপশনস সুবিধার বিস্তারিত

‘মাল্টিপল ক্যাপশনস’ নামের নতুন সুবিধাটি ধাপে ধাপে বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। তবে সব অ্যাকাউন্টে এটি পৌঁছাতে কয়েক দিন সময় লাগতে পারে। বর্তমানে ইনস্টাগ্রামে ক্যারোসেল পোস্টে থাকা সব ছবি ও ভিডিওর জন্য একটি মাত্র ক্যাপশন ব্যবহার করা যায়। ফলে প্রতিটি স্লাইডের জন্য আলাদা তথ্য বা প্রেক্ষাপট তুলে ধরতে ব্যবহারকারীদের ছবির ওপর লেখা যুক্ত করা বা মূল ক্যাপশনে দীর্ঘ বিবরণ দেওয়ার প্রয়োজন হতো। নতুন সুবিধা চালুর ফলে সেই সীমাবদ্ধতা দূর হচ্ছে।

সুবিধাটি কাজে লাগিয়ে ব্যবহারকারীরা ক্যারোসেল পোস্টের প্রতিটি ছবি বা ভিডিওর জন্য আলাদা ক্যাপশন লিখতে পারবেন। অর্থাৎ একটি পোস্টের ভেতরে থাকা প্রতিটি স্লাইডে আলাদা তথ্য জানানো যাবে। এর ফলে ভ্রমণকাহিনি, শিক্ষামূলক নির্দেশনা, পণ্যের পরিচিতি কিংবা ধারাবাহিক গল্প আরও ভালোভাবে উপস্থাপন করা সম্ভব হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সর্বোচ্চ ২০টি স্লাইডের জন্য আলাদা ক্যাপশন

ইনস্টাগ্রামের তথ্যমতে, মাল্টিপল ক্যাপশনসে সর্বোচ্চ ২০টি স্লাইডের জন্য আলাদা ক্যাপশন লেখা যাবে। এর ফলে ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা, আলোকচিত্রী, প্রশিক্ষক, অনুষ্ঠান আয়োজকের প্রতিটি ছবি বা ভিডিওর সঙ্গে সংশ্লিষ্ট তথ্য, অভিজ্ঞতা বা ব্যাখ্যা যুক্ত করতে পারবেন। ফলে অনুসারীদের জন্য কনটেন্ট আরও তথ্যবহুল ও সহজবোধ্য হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুবিধাটি ব্যবহার করতে ক্যারোসেল পোস্ট তৈরির সময় একাধিক ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে। এরপর ক্যাপশন লেখার পর্যায়ে গিয়ে ‘মাল্টিপল ক্যাপশনস’ অপশন চালু করলে প্রতিটি স্লাইডের জন্য আলাদা টেক্সট বক্স দেখা যাবে। সেখানে প্রয়োজন অনুযায়ী পৃথক ক্যাপশন যুক্ত করা যাবে।

ইনস্টাগ্রামের সাম্প্রতিক অন্যান্য আপডেট

সাম্প্রতিক সময়ে ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন সুবিধা যুক্ত করেছে ইনস্টাগ্রাম। অ্যান্ড্রয়েড সংস্করণে ‘আলট্রা এইচডিআর’ ও ‘নাইট সাইট’ সমর্থন চালুর পাশাপাশি কনটেন্ট রেকমেন্ডেশন কন্ট্রোল এবং প্রোফাইল গ্রিডে পোস্ট পুনর্বিন্যাসের সুযোগও দেওয়া হয়েছে। নতুন মাল্টিপল ক্যাপশনস সুবিধাকে ইনস্টাগ্রামের সেই ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: টেকলুসিভ