টিকটক করতে গিয়ে চুলার আগুনে পুড়ে ছাই ১০ লাখ টাকা
টিকটক করতে গিয়ে চুলার আগুনে পুড়ে ছাই ১০ লাখ টাকা

প্রতিদিন মা কাজে বের হলেই রানি আক্তার টিকটকে মেতে থাকতেন। এই টিকটকই তার সব শেষ করে দিয়েছে। নিজেদের ভাড়া বাসার চুলায় আগুন দিয়ে টিকটক করতে গিয়ে পুড়ে সব ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনার বিবরণ

ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ মে) বিকালে লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার মহিলা কলেজ সংলগ্ন পিলার কারখানার পাশের খাল পাড়ে। এতে বসতঘরের আসবাবপত্র ও নগদ প্রায় দুই লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক রুবিনা বেগম।

ফায়ার সার্ভিসের বক্তব্য

রায়পুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীন জানান, চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাড়ির মালিকের বক্তব্য

বাসার মালিক স্থানীয় পানবাজার এলাকার বাসিন্দা লিটনের স্ত্রী রুবিনা বেগম বলেন, প্রায় দুই বছর আগে বসতঘরটি ভাড়া দিয়েছিলাম রানিদের। রানি চুলার আগুন দিয়ে টিকটক করতে গিয়ে বসতঘরটি আগুনে পুড়ে গেছে। প্রায় তিন লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে আমার। তাদেরও অন্তত ছয়-সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রানির ভাইয়ের বক্তব্য

রানির ভাই মিরাজ জানান, ঘটনার সময় মা ও আমি ঘরে ছিলাম না। আমার বোন টিকটক করে, তা সত্য। আজকে টিকটক করতে গিয়ে আগুন লেগেছে। ঘটনার পর থেকে বোনকে খুঁজে পাচ্ছি না। আমার বিদেশ যাওয়ার জন্য জমিয়ে রাখা নগদ টাকাসহ ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পুলিশের বক্তব্য

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, মহিলা কলেজের কাছে খাল পাড়ে অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ