গুগলের নতুন ক্যাপচা পদ্ধতি: কিউআর কোড স্ক্যান করে পরিচয় যাচাই
গুগলের নতুন ক্যাপচা: কিউআর কোডে পরিচয় যাচাই

গুগলছবি: রয়টার্সওয়েবসাইটে প্রবেশের আগে ক্যাপচা পূরণ করতে গিয়ে প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয় ব্যবহারকারীদের। কখনো সাইকেল, কখনো গাড়ি কিংবা ট্রাফিক বাতির ছবি শনাক্ত করতে করতে বেশ ধৈর্যের পরীক্ষা দিতে হয়। এবার প্রচলিত ক্যাপচা পদ্ধতির পরিবর্তে পরিচয় যাচাইয়ের নতুন ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে গুগল। তবে কিউআর কোডভিত্তিক এ ব্যবস্থায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নতুন প্রজন্মের রিক্যাপচা প্রযুক্তি

ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশট থেকে জানা গেছে, গুগল নতুন প্রজন্মের রিক্যাপচা প্রযুক্তি নিয়ে কাজ করছে। সেখানে প্রচলিত ছবিভিত্তিক যাচাইয়ের পরিবর্তে ব্যবহারকারীকে স্মার্টফোন দিয়ে একটি কিউআর কোড স্ক্যান করতে হতে পারে। এরপর ফোনে থাকা গুগল প্লে সার্ভিসেসের মাধ্যমে যাচাই করা হবে ব্যবহারকারী প্রকৃত মানুষ কি না। যদিও পুরো প্রক্রিয়াটি কীভাবে কাজ করবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি গুগল। তবে প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে প্রযুক্তিবিষয়ক বিশ্লেষকেরা ধারণা করছেন, এ ব্যবস্থার মাধ্যমে ব্যবহারকারীর ফোন ও ওয়েব কার্যক্রমের মধ্যে সরাসরি একটি সংযোগ তৈরি হতে পারে। আর সেখান থেকেই গোপনীয়তা নিয়ে উদ্বেগের সূত্রপাত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গোপনীয়তা ও নিরাপত্তা উদ্বেগ

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে প্রকাশিত একটি পোস্টে প্রথম বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ‘গিব মি গোল্ড’ নামের এক ব্যবহারকারী ডি–গুগল সাবরেডিটে দাবি করেন, ভবিষ্যতে ছবি দেখে যানবাহন বা বিভিন্ন বস্তু শনাক্ত করার বদলে কিউআর কোড স্ক্যানের মাধ্যমেই ব্যবহারকারী যাচাই করা হতে পারে। নতুন এ পদ্ধতি প্রথম দেখায় সুবিধাজনক বলেই মনে হতে পারে। কারণ, এতে ব্যবহারকারীদের আর বারবার বিরক্তিকর ছবি নির্বাচন করে ক্যাপচা পূরণ করতে হবে না। তবে এর বিনিময়ে ব্যবহারকারীর ওয়েব কার্যক্রম সরাসরি অ্যান্ড্রয়েড ফোনের গুগল প্লে সার্ভিসেসের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ কোনো ওয়েবসাইটে প্রবেশের সময় ব্যবহারকারীর ফোন ও ব্রাউজিং কার্যক্রমের মধ্যে একটি সম্পর্ক তৈরি হবে। এমনকি ব্রাউজারে গুগল অ্যাকাউন্টে সাইন–ইন না থাকলেও এ সংযোগ ঘটতে পারে। কারণ, অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে সার্ভিসেস ব্যবহারের জন্য সাধারণত ব্যবহারকারীকে গুগল অ্যাকাউন্টে যুক্ত থাকতে হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডি-গুগলড ফোন ব্যবহারকারীদের জন্য চ্যালেঞ্জ

নতুন এ পদ্ধতি ডি–গুগলড ফোন ব্যবহারকারীদের জন্য নতুন সমস্যাও তৈরি করতে পারে। গ্রাফিনওএসের মতো কাস্টম রম ব্যবহার করা অনেক ফোনে গুগলের অ্যাপ বা গুগল প্লে সার্ভিসেস থাকে না। ফলে সেসব ডিভাইসে কিউআর কোডভিত্তিক যাচাইয়ের পদ্ধতি কার্যকর না–ও হতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডেপ্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনপ্রযুক্তি থেকে আরও পড়ুনওয়েবসাইটইন্টারনেটগুগলকিউআর কোড