আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে চাঁদপুরের সায়েমের স্বর্ণপদক জয়
আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে চাঁদপুরের সায়েমের স্বর্ণপদক

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াড প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থী এমএ সায়েম প্রিয়ন্ত। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান

শনিবার (৬ জুন) সকালে জাকার্তার ইউনিভার্সিটি নেগরি মিলনায়তনে ভাইস রেক্টর কোঅপারেশন অ্যান্ড বিজনেস ড. অ্যান্ডি হাদিয়ান্তো প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।

প্রতিযোগিতার বিবরণ

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার ১৭ দেশের ৪৭০টি দলের দুদিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে শীর্ষে অবস্থানকারী বিভিন্ন উদ্ভাবনী বৈজ্ঞানিক সৃষ্টির জন্য ৩০টি দলকে নির্বাচিত করা হয়। সায়েম প্রিয়ন্ত সেই শীর্ষ ৩০-এ স্থান করে স্বর্ণপদক অর্জন করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের প্রতিক্রিয়া

প্রিয়ন্তের বাবা মো. ওমর ফারুক অভি মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক। মা সালমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এই শিক্ষক দম্পতি সন্তানের সাফল্যে আনন্দিত ও উদ্ভাসিত। তারা সন্তানের জন্য দোয়া চেয়েছেন ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্কুল কর্তৃপক্ষের উচ্ছ্বাস

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জাপান প্রবাসী বেলায়েত হোসেন জুলহাস ও অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল তাদের স্কুলের শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেন, এই অর্জন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দেবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ