ইউটিউবে এআই ভিডিও শনাক্তে নতুন লেবেল ব্যবস্থা চালু
ইউটিউবে এআই ভিডিও শনাক্তে নতুন লেবেল ব্যবস্থা চালু

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদিত ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করার একটি নতুন ব্যবস্থা চালু করছে ইউটিউব। এই ব্যবস্থার আওতায়, কোনো ভিডিওতে উল্লেখযোগ্য মাত্রায় এআই ব্যবহার করা হলে সেখানে সতর্কতামূলক লেবেল প্রদর্শিত হবে। তবে আপাতত এই সুবিধা শুধুমাত্র ইউটিউবের মূল প্ল্যাটফর্মে পাওয়া যাবে, ইউটিউব কিডসে নয়।

কেন এই উদ্যোগ?

ইউটিউব জানিয়েছে, অনলাইনে এআইনির্ভর ভিডিওর সংখ্যা বাড়তে থাকায় কনটেন্টের উৎস ও সত্যতা সম্পর্কে দর্শকদের আরও স্পষ্ট তথ্য দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে, এই ধরনের ভিডিও নির্মাতাদের নিজ উদ্যোগে চিহ্নিত করতে হতো। নতুন ব্যবস্থায় লেবেল আরও দৃশ্যমানভাবে ভিডিওর শিরোনামের পাশে প্রদর্শিত হবে।

কিভাবে কাজ করবে?

ইউটিউব শর্টসেও ভিডিওর নিচে এআই লেবেল দেখা যাবে। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই লেবেল যুক্ত হওয়ার কারণে কোনো ভিডিওর সুপারিশ ব্যবস্থা বা আয় করার সুযোগে প্রভাব পড়বে না। দর্শকদের কাছে কনটেন্ট সম্পর্কে আরও স্বচ্ছ তথ্য পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমালোচনার প্রেক্ষাপট

সম্প্রতি এআই দিয়ে তৈরি নিম্নমানের ভিডিও ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সমালোচনার মুখে পড়েছে ইউটিউব। এসব কনটেন্ট নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিপুল সংখ্যক ভিডিও ও চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র: ম্যাশেবল

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ