এআই প্রযুক্তির কারণে ওরাকলে ২১ হাজার কর্মী ছাঁটাই
এআইয়ের কারণে ওরাকলে ২১ হাজার কর্মী ছাঁটাই

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি একদিকে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও দক্ষ করে তুলছে, অন্যদিকে সাধারণ কর্মীদের জন্য এটি তৈরি করছে চরম অনিশ্চয়তা। এর সর্বশেষ উদাহরণ হিসেবে সামনে এলো মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকল। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে নিজেদের ব্যবসা নতুন করে সাজানোর অংশ হিসেবে কোম্পানিটি ২০১৬ অর্থবছরে বিশ্বব্যাপী প্রায় ২১ হাজার কর্মী ছাঁটাই করেছে।

ওরাকলের বার্ষিক প্রতিবেদনে তথ্য

ওরাকলের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বছরের তুলনায় কোম্পানিটির মোট জনবল এবার ১৩ শতাংশ হ্রাস পেয়েছে। গত বছর যেখানে ওরাকলের কর্মী সংখ্যা ছিল ১ লাখ ৬২ হাজার, ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজারে।

ভবিষ্যতে আরও ছাঁটাইয়ের ইঙ্গিত

তবে কর্মী ছাঁটাই এখানেই শেষ নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। গত সোমবার (২২ জুন) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ওরাকল জানিয়েছে, তাদের সামগ্রিক কার্যক্রমে এআই প্রযুক্তির ব্যবহার ইতোমধ্যে জনবল হ্রাসের কারণ হয়েছে এবং ভবিষ্যতেও এর ফলে আরও কর্মী ছাঁটাই হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছাঁটাইয়ের অন্যান্য কারণ

অবশ্য ওরাকল আরও জানিয়েছে, এই জনবল কাঠামোর সমন্বয় বা ছাঁটাইয়ের পেছনে আরও বেশ কিছু কারণ রয়েছে। যার মধ্যে রয়েছে ব্যবস্থাপনা ও পণ্যের পরিবর্তন, পারফরম্যান্স বা কর্মদক্ষতার সমস্যা, কৌশলগত পরিবর্তন এবং নতুন কোম্পানি অধিগ্রহণ।

এআই ডেটা সেন্টার সম্প্রসারণের খরচ

চলতি বছরের শুরুর দিকেই অবশ্য এমন বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল প্রতিষ্ঠানটি। গত মার্চ মাসে ওরাকল তাদের বিশাল এআই ডেটা সেন্টার সম্প্রসারণের খরচের কারণে সৃষ্ট নগদ অর্থের সংকট বা ক্যাশ ক্রাঞ্চ মোকাবিলায় হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা ঘোষণা করেছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ