রাজধানীতে লংআই হাই এফিসিয়েন্সি বিসি টেক ফোরাম অনুষ্ঠিত
রাজধানীতে লংআই হাই এফিসিয়েন্সি বিসি টেক ফোরাম

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হলো ‘লংআই হাই এফিসিয়েন্সি বিসি টেক বাংলাদেশ ফোরাম’। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এ অনুষ্ঠানে চীনসহ বিভিন্ন দেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, শিল্প উদ্যোক্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিরা অংশ নেন।

আধুনিক প্রযুক্তির উপস্থাপনা

অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘আল্টিমেট ব্যাক কনট্যাক্ট প্রোডাকশন’ উপস্থাপন করা হয়। আয়োজকরা জানান, ধুলোবিহীন ও উন্নত উৎপাদন ব্যবস্থার মাধ্যমে আরও শক্তিশালী এবং লাভজনক পণ্য উৎপাদনের লক্ষ্যেই এই প্রযুক্তির উন্নয়ন।

গুণগত মান নিশ্চিতকরণ

বক্তারা বলেন, মানসম্মত প্রক্রিয়ার মাধ্যমে রঙের সামঞ্জস্য নিশ্চিত করা, নিজস্ব উদ্ভাবিত রঙ শনাক্তকরণ প্রযুক্তি এবং অপটিক্যাল মূল্যায়নের মাধ্যমে পণ্যের গুণগত মান যাচাই—এসবই আধুনিক উৎপাদন ব্যবস্থাকে আরও নির্ভুল ও কার্যকর করে তুলছে। এসময় এসিআই অপটিক্যাল যন্ত্র সেল-এর মাধ্যমে রঙের ত্রিমাত্রিক অপটিক্যাল মূল্যায়ন এবং মডিউল পর্যায়ে চূড়ান্ত পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাংলাদেশের শিল্পখাতে সম্ভাবনা

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রযুক্তি বাংলাদেশের শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থায় দেশকে আরও এগিয়ে নেবে। ফোরামে অংশগ্রহণকারীরা এই প্রযুক্তির মাধ্যমে দেশের উৎপাদন খাতে দক্ষতা ও গুণগত মান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ