তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায় ১১-এর বহুনির্বাচনি প্রশ্নোত্তর নিয়ে এই আয়োজন। এখানে বিশ্বগ্রাম, গ্লোবাল ভিলেজ, হ্যাকিং, আউটসোর্সিং, টেলিমেডিসিন, ই-কমার্সসহ নানা গুরুত্বপূর্ণ ধারণা সম্পর্কে জানতে পারবেন।
বহুনির্বাচনি প্রশ্ন
১. ‘বিশ্বগ্রাম’ বলতে তুমি কী বোঝ? ক. বিশ্বজুড়ে কম্পিউটারের ব্যবহার, খ. বিশ্বজুড়ে বিস্তৃত ইন্টারনেট ব্যবস্থা, গ. বিশ্বের উন্নয়নশীল গ্রামগুলো, ঘ. বিশ্বব্যাপী যোগাযোগব্যবস্থার উন্নয়ন। সঠিক উত্তর: ঘ।
২. ‘গ্লোবাল ভিলেজ’ শব্দটিকে সবার সামনে প্রথম কে তুলে ধরেন? ক. বিল গেটস, খ. মার্শাল ম্যাকলুহান, গ. স্টিভ জবস, ঘ. মার্ক জাকারবার্গ। সঠিক উত্তর: খ।
৩. ইন্টারনেট ব্যবহার করে অন্যের কম্পিউটারে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কী বলে? ক. ব্লগিং, খ. প্রোগ্রামিং, গ. চ্যাটিং, ঘ. হ্যাকিং। সঠিক উত্তর: ঘ।
৪. বিশ্বগ্রামের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি? ক. তথ্য, খ. হার্ডওয়্যার, গ. সফটওয়্যার, ঘ. কানেক্টিভিটি। সঠিক উত্তর: ঘ।
৫. ‘বিশ্বগ্রাম’–এর ধারণার প্রবক্তা কে? ক. মার্শাল ম্যাকলুহান, খ. টিম বানার্সলি, গ. মার্ক জাকারবার্গ, ঘ. ই এফ কড। সঠিক উত্তর: ক।
৬. গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোনটির ভূমিকা সবচেয়ে বেশি? ক. ইন্টারনেট, খ. রেডিও, গ. টেলিভিশন, ঘ. টেলিফোন। সঠিক উত্তর: ক।
৭. বর্তমান সময়ে আধুনিক সব যোগাযোগ ও সম্প্রচারব্যবস্থা মূলত কিসের ওপর নির্ভরশীল? ক. স্যাটেলাইট, খ. রেডিও, গ. টেলিভিশন, ঘ. দৈনিক পত্রিকা। সঠিক উত্তর: ক।
৮. কোনটি বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান? ক. শিক্ষা, খ. যোগাযোগ, গ. চিকিৎসা, ঘ. কর্মসংস্থান। সঠিক উত্তর: খ।
৯. একসময় কোনটি টেলিযোগাযোগের একমাত্র মাধ্যম ছিল? ক. রেডিও, খ. টেলিভিশন, গ. মোবাইল ফোন, ঘ. তারনির্ভর টেলিফোন। সঠিক উত্তর: ঘ।
১০. আজকাল মানুষের প্রকৃত ঠিকানা থেকে বেশি প্রয়োজনীয় কোনটি? ক. ই-মেইল ঠিকানা, খ. সামাজিক যোগাযোগমাধ্যমের ঠিকানা, গ. ওয়েবসাইট ঠিকানা, ঘ. ফেসবুক প্রোফাইল নেম। সঠিক উত্তর: ক।
১১. আউটসোর্সিং বলতে কী বোঝায়? ক. অন্য দেশের কর্মীদের দ্বারা অনলাইনে কাজ করানো, খ. অন্য দেশে গবেষণার সুযোগ, গ. বহির্গমন, ঘ. চাকরি খোঁজার কেন্দ্র। সঠিক উত্তর: ক।
১২. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা দেওয়াকে কী বলে? ক. ই-চিকিৎসা, খ. টেলিমেডিসিন, গ. টেলিপ্যাথি, ঘ. টেলিপ্রেজেন্স। সঠিক উত্তর: খ।
১৩. EHR–এর পূর্ণরূপ কী? ক. Electronic Health Record, খ. Electric Health Record, গ. Electronic Hearing Record, ঘ. Electronic Health Response। সঠিক উত্তর: ক।
১৪. ড্রপবক্স কী? ক. একধরনের অস্থায়ী মেমোরি, খ. একধরনের হার্ডডিস্ক, গ. অফলাইনে তথ্য রাখার জায়গা, ঘ. অনলাইনে তথ্য রাখার জায়গা। সঠিক উত্তর: ঘ।
১৫. অনলাইনের মাধ্যমে ব্যবসা–বাণিজ্য করাকে কী বলে? ক. ই–মেইল, খ. ই–বুক, গ. ই–গভর্ন্যান্স, ঘ. ই–কমার্স। সঠিক উত্তর: ঘ।
১৬. EFT–এর পূর্ণরূপ কী? ক. Electronic File Transaction, খ. Electronic File Transfer, গ. Electronic Fund Transfer, ঘ. Electronic Fund Transport। সঠিক উত্তর: গ।
১৭. নিচের কোনটি Blog-এর বাংলা প্রতিশব্দ? ক. সাপ্তাহিক পত্রিকা, খ. ব্যক্তিকেন্দ্রিক লাইব্রেরি, গ. ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা, ঘ. পারিবারিক লাইব্রেরি। সঠিক উত্তর: গ।
১৮. স্মার্ট অস্ত্র কী? ক. ফোর্স মাল্টিপ্লায়ার, খ. ডাম্ব বোম্ব, গ. তথ্যপ্রযুক্তিনির্ভর উচ্চ মাত্রার কার্যকর ও নির্ভুল সমরাস্ত্র, ঘ. কৃত্রিম উপগ্রহ। সঠিক উত্তর: গ।
১৯. বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে কী বলে? ক. ভার্চুয়াল রিয়েলিটি, খ. ভার্চুয়াল ফাংশন, গ. ভার্চুয়াল পাস্ট, ঘ. ভার্চুয়ালিটি। সঠিক উত্তর: ক।
উপসংহার
এই প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মৌলিক ধারণাগুলো সহজে আয়ত্ত করতে পারবে। নিয়মিত অনুশীলন পরীক্ষায় ভালো ফল করতে সহায়ক হবে।



