আইটি চাকরি ছেড়ে অটোরিকশা চালানো এক ভারতীয় নারীর গল্প
আইটি চাকরি ছেড়ে অটোরিকশা চালানো এক নারীর গল্প

প্রতীকী ছবি: এআই/প্রথম আলো

আইটি চাকরি ছেড়ে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত

একসময় তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে কাজ করা এক ভারতীয় নারী সম্পূর্ণ ভিন্ন একটি পেশা বেছে নিয়েছেন। অফিসের কাজের চাপ ও দীর্ঘ কর্মঘণ্টায় অতিষ্ঠ হয়ে তিনি ওই চাকরি ছেড়ে অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন।

প্রতিবেদন অনুযায়ী, ওই নারী বলেন, আগের চাকরিটি তাঁর জন্য প্রচণ্ড চাপের হয়ে উঠেছিল। তিনি পেশাজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছিলেন। ৯ বছর ধরে এ চাপে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। তিনি আর এ চাপ নিতে পারছিলেন না। তাই তিনি পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন পেশায় সাফল্য

কোন পেশায় নিজের সুবিধামতো সময়সূচিতে কাজ করতে পারবেন, তা তিনি খুঁজতে থাকেন এবং একসময় অটোরিকশা চালানোর সিদ্ধান্ত নেন। ওই নারীর এ সিদ্ধান্ত শুরুতে অনেককে অবাক করেছিল; কিন্তু এটা তাঁর জন্য ইতিবাচক ফল বয়ে এনেছে। এখন তিনি মাসে প্রায় ৬০ হাজার রুপি আয় করেন। তিনি বলেন, আগের তুলনায় এখন তিনি অনেক বেশি সুখী।

অটোরিকশা চালানোর পেশা ওই নারীকে তাঁর কাজের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ এনে দিয়েছে। তিনি এখন নিজের সুবিধামতো সময়ে কাজ করেন। ফলে তিনি আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও ভারসাম্যপূর্ণ জীবন যাপন করতে পারছেন। সম্প্রতি ওই নারীর এই পেশা পরিবর্তনের গল্পের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া

ভিডিওটি দেখার পর এক ব্যবহারকারী বিস্ময় প্রকাশ করে মন্তব্য করেন, ১৮ বছর ধরে আইটি খাতে কাজ করার পরও তিনি এখনো এমন অসংখ্য বৈঠক সহ্য করছেন, যেগুলো একটি ই-মেইলেই সেরে ফেলা যেত। পাশাপাশি ‘সংক্ষিপ্ত’ বলে শুরু হওয়া কল ঘণ্টার পর ঘণ্টা চলা এবং গভীর রাতে বিভিন্ন কারিগরি সমস্যা সামলানোর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরেক ব্যবহারকারী মন্তব্য করেন, আইটি খাতে দীর্ঘদিন কাজ করার ফলে তাঁর ব্যাংক হিসাবে সম্ভবত ৫০ লাখ থেকে ২ কোটি রুপি পর্যন্ত সঞ্চয় রয়েছে। অন্য এক ব্যবহারকারী ওই নারীর সহজ ও সুখী জীবন বেছে নেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, শেষ পর্যন্ত সবাই মানসিক শান্তিই খোঁজেন। তিনি ভবিষ্যতের জন্য তাঁর সাফল্য ও মঙ্গল কামনাও করেন।

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। ভারত থেকে আরও পড়ুন: আন্তর্জাতিক, ভারত, বিচিত্র, বিচিত্র খবর।