বাংলাদেশ ব্যাংকে আইটি পদে নিয়োগ, আবেদন ২১ জুন পর্যন্ত
বাংলাদেশ ব্যাংকে আইটি পদে ২৬ জনের নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে, যা কমবেশি হতে পারে। আগ্রহী প্রার্থীরা ২১ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)। পদসংখ্যা: ২৬টি। বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা, ট্রেড কোর্স বা শর্ট কোর্স সম্পন্ন করতে হবে। তবে কম্পিউটার বিজ্ঞান বা তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এই শর্ত প্রযোজ্য নয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.org.bd)-এ অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ২০০ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। বিস্তারিত জানতে প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেখার অনুরোধ করা হলো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ