বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলমান। এই পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে, যা প্রয়োজন অনুসারে কমবেশি হতে পারে। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ মে ২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)। পদসংখ্যা: ২৬টি (কমবেশি হতে পারে)। গ্রেড ও বেতন স্কেল: গ্রেড–১৬ অনুযায়ী বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা, ট্রেড কোর্স বা শর্ট কোর্স সম্পন্ন করতে হবে। তবে কম্পিউটার বিজ্ঞান বা তথ্যপ্রযুক্তি–সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এই শর্ত প্রযোজ্য নয়।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ২০০ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে প্রদান করতে হবে। আবেদনের শেষ তারিখ ২১ মে ২০২৬, রাত ১১:৫৯ মিনিট।
বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।



