এক্সচ্যাট: ইলন মাস্কের নতুন এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ
এক্সচ্যাট: ইলন মাস্কের এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ

এক্স (সাবেক টুইটার) তাদের ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিতে নতুন একটি মেসেজিং অ্যাপ উন্মুক্ত করেছে। ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি ‘এক্সচ্যাট’ নামের অ্যাপটি চালু করেছে, যা এনক্রিপশন প্রযুক্তিনির্ভর।

এক্সচ্যাটের বৈশিষ্ট্য

এক্সচ্যাট অ্যাপে ব্যবহারকারীরা বিজ্ঞাপনবিহীন পরিবেশে যোগাযোগ করতে পারবেন। বিশেষ কোড যুক্ত করে তথ্য আদান-প্রদান করা যাবে, ফলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে না।

এক্সের তথ্য অনুযায়ী, এক্সচ্যাটে বার্তা আদান-প্রদানের পাশাপাশি অডিও ও ভিডিও ফোনকল, ফাইল শেয়ারিং এবং গ্রুপ চ্যাটের সুবিধা থাকবে। পাঠানো বার্তা সম্পাদনা বা মুছে ফেলারও অপশন থাকবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রাথমিক সংস্করণ

প্রাথমিকভাবে এক্সচ্যাট অ্যাপের আইওএস ও আইপ্যাড ওএস সংস্করণ উন্মুক্ত করা হয়েছে। ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপনমুক্ত ও গোপনীয়তা

এক্সের দাবি, এক্সচ্যাটে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এবং এটি ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম শনাক্ত করবে না। ফলে ব্যবহারকারীরা স্বচ্ছন্দে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এক্স ব্যবহারকারীরা তাদের বিদ্যমান অ্যাকাউন্ট ব্যবহার করে তাৎক্ষণিকভাবে এক্সচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।

সীমাবদ্ধতা

উল্লেখযোগ্য বিষয় হলো, হোয়াটসঅ্যাপ, সিগন্যালসহ জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলো ব্যবহারের জন্য অন্য কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকার প্রয়োজন হয় না। তবে এক্সচ্যাট অ্যাপ ব্যবহারের জন্য অবশ্যই এক্সে অ্যাকাউন্ট থাকতে হবে। এই সীমাবদ্ধতা অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ম্যাশেবল

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ