ঈদে ২০-৩০ হাজার টাকায় সেরা স্মার্টফোন: ৯ মডেলের বিস্তারিত
ঈদে ২০-৩০ হাজার টাকায় সেরা স্মার্টফোন: ৯ মডেলের বিস্তারিত

ঈদ মানেই আনন্দের উৎসব। আর এই আনন্দকে স্মৃতিতে ধরে রাখতে ভালো মানের ক্যামেরাযুক্ত স্মার্টফোনের চাহিদা বেড়ে যায়। বর্তমানে বাংলাদেশের বাজারে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষণীয় স্মার্টফোন পাওয়া যাচ্ছে। রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন বিক্রয়কেন্দ্র ঘুরে এই দামসীমার ৯টি জনপ্রিয় ফোনের বিস্তারিত তথ্য ও দাম জেনে নেওয়া যাক।

১. রিয়েলমি সি৮৫ প্রো

এই ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর দ্বারা চালিত এই ফোনের পেছনে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স এবং আইপি৬৯ রেটিং থাকায় এটি হাত থেকে পড়ে গেলেও ভাঙে না, পানি ও ধুলাবালি থেকেও সুরক্ষিত। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায়। দাম ২১ হাজার ৭৫০ টাকা।

২. ওয়ালটন নেক্সজি এন২৮ প্রো

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা এই ফোনে হেলিও জি৮১ প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ রয়েছে। পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল রেজোলিউশনের ভিডিও রেকর্ড করা যায়। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১৮ ওয়াট চার্জিং সুবিধা রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ফোনটির দাম ২২ হাজার ৪৯৯ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. অপো এ৬১

২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে রয়েছে। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আইপি৬৯ রেটিং ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দাম ২৩ হাজার ৩০০ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৪. ভিভো ওয়াই২১ডি

৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১০০০ নিটস ব্রাইটনেসযুক্ত ৬.৬৮ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে। ইউনিসক টাইগার টি৬১২ প্রসেসর। পেছনে ৫০ ও ০.০৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সামনে ৫ মেগাপিক্সেল। আইপি৬৮ ও আইপি৬৯ রেটিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং। দাম ২৩ হাজার ৫০০ টাকা।

৫. অনার এক্স৭ডি

১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৭ ইঞ্চির এইচডি প্লাস টিএফটি এলসিডি ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। পেছনে ১০৮ ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সামনে ৮ মেগাপিক্সেল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৫ ওয়াট ফাস্ট চার্জিং। দাম ২৩ হাজার ৬০০ টাকা।

৬. টেকনো স্পার্ক ৫০ ৫জি

৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ। ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চির এইচডি ডিসপ্লে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ ৫জি+ প্রসেসর। পেছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, উভয় পাশে ফ্ল্যাশলাইট। অ্যান্ড্রয়েড ১৬, আইপি৬৪ রেটিং, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডিটিএস সাউন্ড। ৬ হাজার ১৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দাম ২৩ হাজার ৯৯৯ টাকা।

৭. শাওমি রেডমি নোট ১৫

৬ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ। ১০৮০x২৩৯২ পিক্সেল রেজোলিউশনের ৬.৭৭ ইঞ্চি ডিসপ্লে। মিডিয়াটেক প্রসেসর। পেছনে ১০৮ ও ০.০৮ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সামনে ২০ মেগাপিক্সেল। আইপি৬৪ রেটিং। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং। দাম ২৬ হাজার ৯৯৯ টাকা।

৮. স্যামসাং গ্যালাক্সি এ১৭ ৫জি

৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ৮০০ নিটস ব্রাইটনেসযুক্ত ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে। এক্সিনোস ১৩৩০ প্রসেসর। পেছনে ৫০, ৫ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, সামনে ১৩ মেগাপিক্সেল। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ২৫ ওয়াট ফাস্ট চার্জিং। দাম ২৬ হাজার ৯৯৯ টাকা।

৯. ইনফিনিক্স হট ৬০ প্রো প্লাস

১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে। মিডিয়াটেক হেলিও জি২০০ প্রসেসর। পেছনে ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সামনে ১৩ মেগাপিক্সেল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আইপি৬৫ রেটিং। ৫ হাজার ১৬০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। দাম ২৮ হাজার ২০০ টাকা।