ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেফতার

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’-এর প্রধান উপদেষ্টা মাসুকুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। ডিএমপি মিডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারের বিবরণ

গুলশান থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে গুলশান থানা পুলিশের একটি টিম ডিএমপির কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মাসুকুর রহমানকে গ্রেফতার করে।

গ্রেফতারি পরোয়ানা ও আইনি প্রক্রিয়া

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত মাসুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় ২১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ