শক্তি ফাউন্ডেশনে ১ হাজার ২৩০ জনবল নিয়োগ
শক্তি ফাউন্ডেশনে ১২৩০ জনবল নিয়োগ

বেসরকারি সংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভান্টেজড উইমেন’ তাদের দুটি প্রোগ্রামের অধীনে মোট ১ হাজার ২৩০টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম

মাইক্রোফাইন্যান্স অফিসার

পদসংখ্যা: ১ হাজার। বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক। কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই। বেতন-ভাতা: প্রশিক্ষণকালীন (৩ সপ্তাহ) ৭ হাজার টাকা, শিক্ষানবিশকালে ২২ হাজার ৫০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৭ হাজার ৫০০ টাকা।

জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট

পদসংখ্যা: ২০০। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ বাধ্যতামূলক)। অভিজ্ঞতা আবশ্যক নয়, তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা পর্যায়ে অ্যাকাউন্ট্যান্ট বা হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন-ভাতা: প্রশিক্ষণকালীন ৭ হাজার টাকা, শিক্ষানবিশকালে ২১ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর ২৬ হাজার টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হেলথ প্রোগ্রাম

মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা প্যারামেডিক

পদসংখ্যা: ৩০। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার বছরের ম্যাটস (ডিপ্লোমা) বা তিন বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে। ম্যাটসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছরের এবং প্যারামেডিকের ক্ষেত্রে মাঠপর্যায়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন-ভাতা: ২০ হাজার টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মক্ষেত্র

ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি), সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) এবং বরিশাল বিভাগের (ভোলা ও পটুয়াখালী) জেলায় কর্মস্থল নির্ধারিত হবে।

বিশেষ সুযোগ-সুবিধা

  • মাইক্রোফাইন্যান্স অফিসার ও জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য নির্দিষ্ট জেলায় কর্মরতদের ১ হাজার ৫০০ টাকা ‘স্ট্র্যাটেজিক রিজিওনাল অ্যালাউন্স’ প্রদান করা হবে।
  • দূরত্ব ভাতা: ৭৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী)।
  • নারী কর্মীদের জন্য প্রতি মাসে ১ হাজার ২০০ টাকা সুরক্ষা ভাতা।
  • বৈশাখী ভাতাসহ বছরে তিনটি উৎসব বোনাস।
  • স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা।
  • কর্মকালীন দুর্ঘটনায় আহত কর্মীর চিকিৎসা খরচের শতভাগ সহায়তা।
  • দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপূরণের সমপরিমাণ এককালীন সহায়তা।
  • কর্মীর মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লাখ টাকা আর্থিক সহায়তা।
  • নারী কর্মীদের জন্য ছয় মাস স্ববেতনে ও ছয় মাস বিনা বেতনে মাতৃত্বকালীন ছুটি; পুরুষ কর্মীদের জন্য সাত দিন পিতৃত্বকালীন ছুটি।
  • কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের Career পৃষ্ঠার মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ: ০৭ জুন ২০২৬।