বাংলাদেশ ব্যাংকে ‘ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)’ পদে নিয়োগের জন্য আবেদন চলছে। এই পদে মোট ২৬ জনকে নিয়োগ দেওয়া হবে, যা প্রয়োজনে কমবেশি হতে পারে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ২১ মে ২০২৬, বৃহস্পতিবার।
পদের বিবরণ
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)। পদসংখ্যা: ২৬টি (কমবেশি হতে পারে)। বেতন স্কেল: গ্রেড-১৬ অনুযায়ী ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা, ট্রেড কোর্স বা শর্ট কোর্স সম্পন্ন করতে হবে। তবে কম্পিউটার বিজ্ঞান বা তথ্যপ্রযুক্তি বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য এই শর্ত প্রযোজ্য নয়।
বয়সসীমা
১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ২০০ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ
আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
বিস্তারিত তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ করা হচ্ছে।



