মেটা চালু করল ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পেইড সাবস্ক্রিপশন
মেটা চালু করল ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পেইড সাব

সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা তাদের প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে পেইড সাবস্ক্রিপশন সার্ভিস চালু করেছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে ক্রিয়েটর বা কনটেন্ট নির্মাতারা তাদের এক্সক্লুসিভ কনটেন্টের জন্য ফলোয়ারদের কাছ থেকে মাসিক ফি নিতে পারবেন। মেটা ইঙ্গিত দিয়েছে যে ভবিষ্যতে এই সাবস্ক্রিপশন মডেলে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ফিচার যুক্ত হবে।

ইনস্টাগ্রাম ও ফেসবুকে সাবস্ক্রিপশন কীভাবে কাজ করবে?

দীর্ঘদিন পরীক্ষামূলকভাবে চলার পর মেটা এখন বিশ্বব্যাপী ক্রিয়েটরদের জন্য এই ফিচার উন্মুক্ত করেছে।

এক্সক্লুসিভ লাইভ ও স্টোরি

সাবস্ক্রাইব করা ফলোয়াররা ক্রিয়েটরদের বিশেষ লাইভ স্ট্রিমিং, স্টোরিস এবং রিলস দেখতে পাবেন, যা সাধারণ ইউজারদের জন্য লক করা থাকবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাবস্ক্রিপ্ট ব্যাজ

যারা সাবস্ক্রাইব করবেন, তাদের নামের পাশে কমেন্ট সেকশন বা ডিরেক্ট মেসেজে একটি বিশেষ ব্যাজ প্রদর্শিত হবে, যা ক্রিয়েটরদের ডেডিকেটেড ফ্যান চিনতে সাহায্য করবে।

এক্সক্লুসিভ পোস্ট ও গ্রুপ

ক্রিয়েটররা শুধুমাত্র পেইড মেম্বারদের জন্য বিশেষ পোস্ট এবং গ্রুপ চ্যাট তৈরি করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম ফিচার

মেটা হোয়াটসঅ্যাপকেও সাবস্ক্রিপশন মডেলের আওতায় আনছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহারকারীদের জন্য। ছোট ও মাঝারি ব্যবসায়ীরা পেইড সাবস্ক্রিপশনের বিনিময়ে কাস্টমাইজড মেসেজিং, চ্যাটবট সাপোর্ট এবং উন্নত বিজনেস পেজ লিংক তৈরি করার মতো প্রিমিয়াম টুলস ব্যবহার করতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসছে মেটার মেগা এআই প্ল্যান

টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সাবস্ক্রিপশনের পাশাপাশি এআই রোডম্যাপের ওপর জোর দিয়েছেন। ভবিষ্যতে পেইড সাবস্ক্রিপশনের সাথে এআই চালিত কাস্টম টুলস যুক্ত হবে। ক্রিয়েটররা নিজেদের এআই অ্যাভাটার তৈরি করতে পারবেন, যা তাদের অনুপস্থিতিতেও ফ্যানদের মেসেজের স্বয়ংক্রিয় উত্তর দেবে। এছাড়া উন্নত এআই ফটো ও ভিডিও এডিটিং টুলসও যুক্ত হবে।

ইউজার ও ক্রিয়েটরদের ওপর প্রভাব

মেটার এই পদক্ষেপ ইউটিউব এবং এক্স-এর প্রিমিয়াম মডেলের সাথে প্রতিযোগিতার অংশ। ফ্রি সোশ্যাল মিডিয়া ব্যবহারের দিন পুরোপুরি শেষ না হলেও, এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে ইউজারদের অর্থ খরচ করতে হবে। অন্যদিকে, বিজ্ঞাপনের ওপর নির্ভরতা কমিয়ে ক্রিয়েটরদের সরাসরি আয়ের পথ তৈরি করায় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন অনেকে।