শক্তি ফাউন্ডেশনে ১২৩০ পদে নিয়োগ, বেতন ২৭ হাজার টাকা পর্যন্ত
শক্তি ফাউন্ডেশনে ১২৩০ পদে নিয়োগ, বেতন ২৭ হাজার পর্যন্ত

বেসরকারি সংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন’ দুটি প্রোগ্রামের আওতায় জনবল নিয়োগ দেবে। মোট পদ সংখ্যা ১ হাজার ২৩০টি।

মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম

মাইক্রোফাইন্যান্স অফিসার

পদ সংখ্যা: ১০০০। বয়সসীমা: ২৫-৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক। অভিজ্ঞতা আবশ্যক নয়। প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ), শিক্ষানবিশকালে ২২,৫০০ টাকা এবং স্থায়ীকরণের পরে ২৭,৫০০ টাকা।

জুনিয়র অ্যাকাউন্টেন্ট

পদ সংখ্যা: ২০০। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (এসএসসি ও এইচএসসিতে বাণিজ্য বিভাগ)। অভিজ্ঞতা আবশ্যক নয়, তবে ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার। প্রশিক্ষণ ভাতা ৭,০০০ টাকা (৩ সপ্তাহ), শিক্ষানবিশকালে ২১,০০০ টাকা, স্থায়ীকরণের পরে ২৬,০০০ টাকা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হেলথ প্রোগ্রাম

মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/প্যারামেডিক

পদ সংখ্যা: ৩০ (নারী প্রার্থীদের অগ্রাধিকার)। বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে ৪ বছরের MATS ডিপ্লোমা অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স। MATS-এ ১ বছরের অভিজ্ঞতা, প্যারামেডিকে মাঠ পর্যায়ে ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক। বেতন: ২০,০০০ টাকা।

কর্মক্ষেত্র

ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ), চট্টগ্রাম বিভাগের (ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি), সিলেট বিভাগের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ), বরিশাল বিভাগের (ভোলা, পটুয়াখালী) জেলাসমূহ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সুবিধা

  • নির্দিষ্ট জেলায় কর্মরতদের জন্য ১,৫০০ টাকা স্ট্রাটেজিক রিজিওনাল এলাউন্স।
  • দূরত্ব ভাতা ৭৫০-২,৫০০ টাকা।
  • নারী কর্মীদের জন্য ১,২০০ টাকা সুরক্ষা ভাতা।
  • বৈশাখী ভাতা সহ বছরে ৩টি উৎসব বোনাস।
  • স্থায়ীকরণের পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশন।
  • দুর্ঘটনায় চিকিৎসা খরচের ১০০% সহায়তা।
  • দুর্ঘটনায় কর্মক্ষমতা হারালে মৃত্যু ক্ষতিপুরণের সমপরিমাণ সহায়তা।
  • মৃত্যুতে পরিবারকে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা সহায়তা।
  • নারী কর্মীদের জন্য ৬ মাস স্ব-বেতনে ও ৬ মাস বিনা বেতনে মাতৃত্বকালীন ছুটি, পুরুষদের জন্য ৭ দিন পিতৃত্বকালীন ছুটি।
  • শিক্ষাবৃত্তির সুযোগ।

আবেদন

আগ্রহীদের শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের Career পৃষ্ঠায় জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ: ০৭ জুন ২০২৬।