আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ৩১ জনের নিয়োগ
আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ৩১ জনের নিয়োগ

অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজস্ব খাতভুক্ত ৫টি ক্যাটাগরিতে মোট ৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুন ২০২৬, বিকাল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগের পদ ও সংখ্যা

১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ১৬
  • বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০ টাকা
  • গ্রেড: ১৩

২. ক্যাশিয়ার

  • পদসংখ্যা: ০১
  • বেতন স্কেল: ১০,২০০ - ২৪,৬৮০ টাকা
  • গ্রেড: ১৪

৩. ক্যাটালগার

  • পদসংখ্যা: ০১
  • বেতন স্কেল: ১০,২০০ - ২৪,৬৮০ টাকা
  • গ্রেড: ১৪

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ০৩
  • বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০ টাকা
  • গ্রেড: ১৬

৫. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ১০
  • বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০ টাকা
  • গ্রেড: ২০

আবেদনের পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা https://fid.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার অনুরোধ করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ