ঈদুল আজহাকে সামনে রেখে চলতি মে মাসের প্রথম ১৯ দিনে দেশে প্রায় আড়াই বিলিয়ন ডলারের বেশি (২৪৮ কোটি ৩০ লাখ ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা দরে) যার পরিমাণ প্রায় ৩০ হাজার ২৯৩ কোটি টাকা। এ সময়ে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ডলারের বেশি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭৯ কোটি ৩০ লাখ ডলার। চলতি মাসের প্রথম ১৯ দিনে এসেছে ১৪৮ কোটি ৩০ লাখ ডলার। সে তুলনায় এবার প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।’
রেমিট্যান্স প্রবৃদ্ধির কারণ
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, কোরবানির ঈদকে সামনে রেখে প্রবাসীরা বেশি অর্থ পাঠাচ্ছেন। এতে প্রবাসী আয় বেড়েছে। এভাবে আয় আসতে থাকলে ঈদের আগে তিন বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে।
ডলার উদ্বৃত্ত ও রিজার্ভ
এদিকে প্রবাসী আয় বাড়ায় ব্যাংকগুলোতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। ফলে বাংলাদেশ ব্যাংক প্রতিনিয়ত ডলার কিনে রিজার্ভ বাড়াচ্ছে। আজও চার ব্যাংক থেকে সাত কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এতে প্রতি ডলারের দাম ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।



