বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ
বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

রাজধানীর বাসিন্দারা প্রতিদিন নিত্যপ্রয়োজনীয় পণ্য বা পোশাক-পরিচ্ছদ কেনাকাটার জন্য শপিং মল বা বাজারে যান। তবে প্রয়োজনীয় এসব কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে দেখা যায় ওই এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ। এতে অর্থ ও সময় দুটিই নষ্ট হয়।

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বন্ধ এলাকা ও মার্কেট

বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, বাসা থেকে বের হওয়ার আগেই জেনে নিন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যেসব এলাকার দোকানপাট বন্ধ

  • শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকার দোকানপাট;
  • মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশের দোকানপাট;
  • টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকার দোকানপাট;
  • রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট

  • মিরপুর স্টেডিয়াম মার্কেট, শাহ্ আলী সুপার মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স বন্ধ থাকবে।
  • এ ছাড়া জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট বন্ধ থাকবে।