তিতাসে ছয় বস্তা গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
তিতাসে ছয় বস্তা গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লার তিতাস উপজেলায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ছয় বস্তা গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। এ সময় দুই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের বিবরণ

র্যাব সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা গাঁজার একটি বড় চালান কুমিল্লা হয়ে বিভিন্ন উপজেলায় ছড়িয়ে দেওয়ার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে র্যাব-১১। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকারকে ধাওয়া দিলে সেটি ইলিয়টগঞ্জ হয়ে জাহাপুর অতিক্রম করে তিতাস উপজেলার কলাকান্দি বাজার এলাকায় প্রবেশ করে। পরে কালাকান্দি-দড়িমাছিমপুর সড়কের একটি ভাঙা ব্রিজের কারণে গাড়িটি বিকল্প পথে কলাকান্দি-আলীনগর সড়কে ঢুকে পড়ে। একপর্যায়ে হাড়াইকান্দি এলাকায় পৌঁছে মাদক বহনকারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়।

গাঁজা উদ্ধার ও গ্রেফতার

এরপর র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি তল্লাশি করে ছয় বস্তা গাঁজা জব্দ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া এলাকা থেকে পালিয়ে যাওয়া দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিতাস থানার পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, এ ব্যাপারে বিস্তারিত জানা নেই, তবে বুধবার সন্ধ্যায় গাঁজার বড়সড় চালান আটক করেছে র্যাব।

আইনগত ব্যবস্থা

র্যাব-১১ জানায়, জব্দকৃত মাদক ও গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ