দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৫ টা ৩৫ মিনিট থেকে এই পথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন।

বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল বন্ধ

এর আগে, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় বিকাল ৪ টা ৫০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করেছিল কর্তৃপক্ষ। হঠাৎ বিকাল সাড়ে ৪টার পর দৌলতদিয়া ঘাট এলাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। বিকাল ৪টা ৫০ মিনিট থেকে তীব্র ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টি শুরু হয়। এতে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

পুনরায় চলাচল শুরু

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পৌনে এক ঘণ্টা পর বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌপথে ১৫টি ফেরি চলাচল করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ