টিন হোল্ডারদের মধ্যে ৭২ লাখ মানুষ দিচ্ছে না আয়কর
টিন হোল্ডারদের মধ্যে ৭২ লাখ মানুষ দিচ্ছে না আয়কর

কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার অর্থনীতিবিদ ড. খান জহিরুল ইসলাম বলেছেন, বাংলাদেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিন) ধারণকারীদের মধ্যে ৭২ লাখ মানুষ ইনকাম ট্যাক্স জমা দেন না। এছাড়া ৪৬ লাখ টিন হোল্ডার তাদের বার্ষিক রিটার্নও জমা দেন না। সম্প্রতি এক উচ্চ পর্যায়ের সেমিনারে তিনি এসব তথ্য জানান।

অর্থনীতির বর্তমান অবস্থা ও সংস্কার প্রসঙ্গ

সেমিনারে ড. খান জহিরুল ইসলাম বাংলাদেশের অর্থনীতির সংকট, কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা এবং এস আলম গ্রুপের দুর্নীতি নিয়ে আলোচনা করেন। তিনি রাজস্ব খাত ও ব্যাংকিং খাতের সংস্কারের সঙ্গে বাজেটের সম্পর্কও তুলে ধরেন।

বাংলাদেশি বংশোদ্ভূত এই অর্থনীতিবিদ বলেন, রাজস্ব খাতের প্রধান সমস্যা হলো কর সংগ্রহ। বাংলাদেশের ট্যাক্স-টু-জিডিপি অনুপাত মাত্র ৬.৬ শতাংশ, যা বিশ্বের সর্বনিম্নগুলোর একটি। উন্নত দেশগুলোতে এই হার ২৫ থেকে ৩৫ শতাংশ, ভারতে ১৮ শতাংশ এবং ভিয়েতনামে ১৯ শতাংশ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টিন হোল্ডার ও কর প্রদানের চিত্র

ড. খান জহিরুল ইসলাম জানান, বর্তমানে বাংলাদেশে এক কোটি ২৮ লাখ টিন হোল্ডার রয়েছে। এর মধ্যে ৭২ লাখ মানুষ কোনো আয়কর জমা দেন না এবং ৪৬ লাখ রিটার্ন জমা দেন না। যারা রিটার্ন জমা দেন, তাদের মধ্যে ৩০ লাখ মানুষ কোনো কর প্রদান করেন না, কারণ তাদের আয় করমুক্ত সীমার নিচে। এভাবে কার্যকরভাবে মাত্র ১৫ থেকে ১৬ লাখ মানুষ কর প্রদান করে থাকেন।

তিনি আরও বলেন, এই ১৫-১৬ লাখ করদাতা দেশের মোট করযোগ্য আয়ের প্রায় ৪ শতাংশ প্রতিনিধিত্ব করেন। কর রাজস্ব বাড়াতে হলে এই হার কমপক্ষে ৫০ শতাংশে উন্নীত করতে হবে।

এনবিআর সংস্কার ও দুর্নীতি

সংস্কার প্রসঙ্গে এই গবেষক বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার অত্যন্ত জরুরি। অন্তর্বর্তী সরকার এই বিষয়ে উদ্যোগ নিলেও দুর্নীতির কারণে তা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। গত বছর এনবিআরের তিন কর্মকর্তার বিরুদ্ধে ১৪৬ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ট্যাক্স ফাঁকির জন্য নথি জালিয়াতিও অন্তর্ভুক্ত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ড. খান জহিরুল ইসলাম বলেন, এনবিআরের দুর্নীতি ও কর সংগ্রহের ক্ষেত্রে অনিয়ম দূর করতে হবে। করের ভিত্তি বাড়াতে হবে এবং আয়ের উৎসেই কর কেটে নেওয়ার ব্যবস্থা জোরদার করতে হবে। তিনি বলেন, 'আমাদের আয়ের উৎসে কর কাটা হয়, আমি জানি। করের ভিত্তি বাড়িয়ে উৎসে কর কাটতে হবে।'