শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

রাজধানীতে শুক্রবার অনেক দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে। নানা প্রয়োজনে মানুষ বাজারে যায়, কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি সব দোকান বন্ধ দেখে, তাহলে সব বিফলে যায়। তাই জেনে নেওয়া যাক কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকা শপিং সেন্টার

নিম্নলিখিত শপিং সেন্টার ও মার্কেট শুক্রবার বন্ধ থাকবে:

  • আজিমপুর সুপার মার্কেট
  • গুলিস্তান হকার্স মার্কেট
  • ফরাশগঞ্জ টিম্বার মার্কেট
  • শ্যামবাজার পাইকারি দোকান
  • সামাদ সুপার মার্কেট
  • রহমানিয়া সুপার মার্কেট
  • ইদ্রিস সুপার মার্কেট
  • দয়াগঞ্জ বাজার
  • ধূপখোলা মাঠ বাজার
  • চক বাজার
  • বাবু বাজার
  • নয়া বাজার
  • কাপ্তান বাজার
  • রাজধানী সুপার মার্কেট
  • দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট
  • ইসলামপুর কাপড়ের দোকান
  • ছোট কাটরা
  • বড় কাটরা হোলসেল মার্কেট
  • শারিফ ম্যানসন
  • ফুলবাড়িয়া মার্কেট
  • সান্দ্রা সুপার মার্কেট

বন্ধ দর্শনীয় স্থান

শুক্রবার কিছু দর্শনীয় স্থানও বন্ধ থাকে:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সামরিক জাদুঘর

এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে। তবে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও

বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা। এ ছাড়া শনি ও রোববার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।

শিশু একাডেমি জাদুঘর

শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ