বরিশাল বন্ধুসভার উদ্যোগে 'বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়' প্রতিপাদ্যে বৃক্ষরোপণ ও এর গুরুত্ব নিয়ে সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ১৮ জুন দুপুরে সরকারি ব্রজমোহন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের বিবরণ
প্রথমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রজমোহন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক তাসনীম সুলতানা। তিনি বলেন, 'পৃথিবীকে সুস্থ রাখতে এবং মানুষকে একটি সুস্থ–স্বাভাবিক পরিবেশে বেড়ে উঠতে হলে অবশ্যই দেশ, সমাজ ও এই পৃথিবীকে সবুজায়ন করতে হবে। শুধু বৃক্ষ রোপণ নয়, এর পরিচর্যাও করতে হবে।' এ সময় তিনি বরিশাল বন্ধুসভার এই উদ্যোগকে স্বাগত জানান।
অতিথির বক্তব্যে ব্যবসায়ী ও সমাজসেবক আশ্রাফ উদ্দিন বরিশাল বন্ধুসভার এই ভালো কাজকে সাধুবাদ জানান এবং বন্ধুসভার একজন বন্ধু হয়ে থাকার ইচ্ছা পোষণ করেন। এ সময় উপস্থিত অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁদের বক্তব্যে এই ভালো কাজের প্রশংসা করেন।
বন্ধুসভার বক্তব্য
বন্ধুসভার বন্ধুদের মধ্যে বক্তব্য দেন সহসভাপতি নাঈম ইসলাম, বন্ধু সৈয়দা রায়হানা ও মো. জুবায়ের। সঞ্চালনা করেন বন্ধু নূরে জান্নাত।
চারা বিতরণ
শেষে প্রায় ৫০ জন শিক্ষার্থীর হাতে গাছের চারা তুলে দেন অতিথি ও শিক্ষকেরা।



