একসঙ্গে ৫ সন্তান নিয়ে বিপাকে বাবা-মা, সহায়তা চান
একসঙ্গে ৫ সন্তান নিয়ে বিপাকে বাবা-মা

পটুয়াখালীর বাউফলে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ সন্তান নিয়ে বিপাকে পড়েছেন লামিয়া আক্তার ও সোহেল হাওলাদার দম্পতি। বর্তমানে শিশুদের জন্য দুধ ও প্যাম্পাস কিনতে সপ্তাহে খরচ হচ্ছে ১০ হাজার টাকা, যা সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। সন্তান লালন-পালন করতে গিয়ে ইতোমধ্যে মোটা অংকের ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এই দম্পতি।

পাঁচ সন্তানের জন্ম ও বর্তমান অবস্থা

২০২৫ সালের ৬ অক্টোবর বরিশালের একটি ক্লিনিকে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন বাউফলের কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী লামিয়া আক্তার। বিরল এই ঘটনায় তখন চাঞ্চল্যের সৃষ্টি হলেও একসঙ্গে পাঁচ সন্তান সামলাতে গিয়ে বিপাকে পড়েন ওই দম্পতি। জন্মের পর থেকে সাত মাস ধরে লালন-পালন করতে গিয়ে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। পাঁচ সন্তান জন্মদানের খবর পেয়ে অনেকে সহায়তার হাত বাড়ালেও তা যৎসামান্য। এলাকাবাসী মনে করেন, সবার সহযোগিতা প্রয়োজন।

মায়ের বক্তব্য

পাঁচ সন্তানের মা লামিয়া আক্তার বলেন, 'যেখানে এক সন্তান লালন-পালন করতে গিয়ে হিমশিম খেতে হয়, সেখানে পাঁচ সন্তানের বিষয়টি ভেবে দেখুন। সপ্তাহে অন্তত ১০ হাজার টাকার দুধ ও প্যাম্পাস প্রয়োজন; কিন্তু এত খরচ কিভাবে সামাল দেব? তারপর মাথার ওপর ঋণের বোঝা আছে।' ভবিষ্যতে পাঁচ সন্তানের পড়ালেখাসহ সার্বিক খরচ মেটাতে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে দাবি করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পিতার বক্তব্য

পাঁচ সন্তানের পিতা সোহেল হাওলাদার বলেন, 'একাধিক ব্যক্তি আমাদের দুই সন্তান দত্তক নিতে চেয়েছেন; কিন্তু কোনোভাবেই আমাদের সন্তান দত্তক দিতে রাজি নই। কষ্ট হলেও আমরা পাঁচ সন্তানের প্রতি সমান ভালোবাসা দেখাতে চাই।' তিনি আরও বলেন, ছোট্ট একটি মুদি দোকানের আয় দিয়ে পাঁচ সন্তানের ভরণ-পোষণ সম্ভব নয়। তাই সরকারি বা বেসরকারি উদ্যোগে সহায়তা প্রয়োজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাস্থ্য কর্মকর্তার মতামত

বাউফলের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বলেন, 'পাঁচ সন্তানের সাত মাস বয়স হয়েছে। এখন দুধের পাশাপাশি বাড়তি খাবার প্রয়োজন। বাড়তি খাবার পর্যাপ্ত না পেলে পুষ্টিহীনতার শিকার হতে পারে পাঁচ শিশু।'

প্রশাসনের প্রতিক্রিয়া

বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, 'পাঁচ সন্তানের পরিবারের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করব। তবে সমাজের যারা সচ্ছল রয়েছেন, তাদের যার যার অবস্থান থেকে ওই পরিবারের পাশে দাঁড়ানো উচিত।'