বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) শুক্রবার আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার এই পূর্বাভাস দেওয়া হয়।
বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়েছে, 'রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের এক-দুই জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।'
শুষ্ক আবহাওয়া
এছাড়া দেশের অন্যান্য স্থানে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে বিএমডি।
তাপমাত্রা
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।



