রাতভর বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
রাতভর বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা, দুর্ভোগ

রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত থেকে পরদিন শুক্রবার (১ মে) সকাল পর্যন্ত রাজধানীর অনেক এলাকা পানিতে ডুবে গেছে। রাজধানীর গ্রিনরোড, কারওয়ান বাজার, পান্থপথ, রবীন্দ্র সরোবর-সংলগ্ন সড়ক, জিগাতলা, মিরপুর ১০, কাজীপাড়া, মালিবাগ রেলগেট, মৌচাক, মগবাজার এবং হাতিরঝিলের মধুবাগ এলাকাসহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমেছে। মূল সড়কের বাইরেও বিভিন্ন এলাকার অলিগলিতেও পানি জমে থাকতে দেখা গেছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

ধানমন্ডি এলাকার বাসিন্দার অভিজ্ঞতা

রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকার বাসিন্দা মামুন জানান, ভোর থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টিতে তার বাসার সামনে পানি জমে গেছে। সকালে ৮টার পর পানি কিছুটা কমতে শুরু করেছে। তিনি বলেন, 'বৃষ্টি থামার পর পানি নেমে যাচ্ছে, তবে সকালের দিকে রাস্তা দিয়ে হাঁটাচলা করা কঠিন ছিল।'

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস

আবহাওয়া অধিদফতর গতকাল (৩০ এপ্রিল) পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেশের ছয় বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিভাগগুলো হলো- ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট। এসব বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তাপপ্রবাহ কমেছে, বৃষ্টি বেড়েছে

রবিবার (২৬ এপ্রিল) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। এতে অন্তত এক সপ্তাহের বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ কমে আসে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। গতকাল সারা দিনে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ৬০ মিলিমিটার। আগের দিন সর্বোচ্চ বৃষ্টি হয়েছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ১২১ মিলিমিটার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আজকের আবহাওয়া পরিস্থিতি

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ (১ মে) দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি কিছুটা অস্থির থাকতে পারে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ মোট ১৭টি জেলায় দুপুরের আগেই ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে এই পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যেতে পারে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং তাদের ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে।