কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় এক অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের সদর দক্ষিণ উপজেলার রতনপুর কোল্ড স্টোরের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

হাইওয়ে পুলিশ জানায়, রতনপুর এলাকায় কুমিল্লা শহরমুখি শাহআলী সুপার নামক যাত্রীবাহী বাসটি একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আরও এক যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধারে এগিয়ে আসে। পরে হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

পুলিশের কার্যক্রম

দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। লাকসাম ক্রসিং হাইওয়ে থানার এসআই আনিস জানান, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা পেশায় দিনমজুর হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ