গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
গলাচিপায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় গরু চড়াতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত আলমগীর হোসেন সরদার (৪৫) উপজেলার চরকাজল ইউনিয়নের পশ্চিম চরকাজল গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণ

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন সকালে আলমগীর সরদার নিজের গরু নিয়ে মাঠে যান। দুপুরে গরু নিয়ে বাড়ি ফেরার সময় মাঠের মধ্যে বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকালের দিকে মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

গলাচিপা থানার ওসি মো. জিলোন সিকদার বলেন, ঘটনাটি আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ