বাংলার গ্রামীণ জীবনের নানা রঙ
বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির প্রধান ভিত্তি কৃষিজমি। বালিয়াকান্দি, রাজবাড়ী থেকে তোলা ছবিতে দেখা যায় কৃষকের মাঠ। অন্যদিকে ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি গায়ে সাইকেল চালাচ্ছে দুই বন্ধু। মল্লিকচান, রায়গঞ্জ, সিরাজগঞ্জ থেকে তোলা ছবিটি সম্প্রতি।
প্রকৃতি ও শৈশবের ছবি
প্রচণ্ড গরমের মধ্যে ছুটে চলার দৃশ্য সন্ধ্যা নদী, স্বরূপকাঠি, পিরোজপুর থেকে তোলা হয়েছে। পাখি মানেই স্বাধীনতা, আকাশে ভেসে বেড়ানো এক মুক্ত আত্মা। কক্সবাজারের টেকনাফ থেকে তোলা ছবিতে পাখির উড়াল। সবুজ প্রকৃতির কোলে উত্তরবঙ্গের গ্রামীণ বাড়ির সামনের পুকুর চান্দাইকোনা, সিরাজগঞ্জ থেকে।
শৈশবের দুরন্তপনা
জলের ধারায় মাছ ধরার আনন্দ অকৃত্রিম। ফুলবাড়ী, কুড়িগ্রাম থেকে তোলা ছবিতে শৈশবের দুরন্তপনা। আর এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপ ২০২৬। ঐতিহ্যগতভাবে বাংলাদেশিরা ফুটবল-পাগল জাতি। তাই অলিগলিতে প্রিয় দলের পতাকা প্রদর্শনের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা শুরু হয়ে গেছে। চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে তোলা ছবিটি সম্প্রতি।
পথের সৌন্দর্য
পথের সৌন্দর্যই যাত্রার আনন্দ। গাছেরা যেন মাথার ওপর ছাতা হয়ে দাঁড়িয়ে। বালিয়াকান্দি, রাজবাড়ী থেকে তোলা ছবি। সবুজে ঘেরা কোলাহলমুক্ত গ্রামের চিরচেনা মেঠো পথ চান্দাইকোনা, সিরাজগঞ্জ থেকে। নদীর কলতান আর শৈশবের নির্মল হাসি—জীবনের সেরা মুহূর্তগুলো এমনই সহজ হয়। ফুলবাড়ী, কুড়িগ্রাম থেকে তোলা ছবি।



