কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পুড়ে গেল দুই গরু
কুড়িগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু, পুড়ল দুই গরু

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বজ্রপাতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় পুড়ে গেছে তার দুটি গরু। বুধবার বিকালে বলদিয়া ইউনিয়নের পূর্বকেদার গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

নিহত আনোয়ার হোসেন ওই গ্রামের হোসেন আলীর ছেলে। বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, বুধবার বিকাল ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে গিয়ে আনোয়ার হোসেন গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে তার শরীর পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

অন্যান্য ক্ষয়ক্ষতি

একই সময়ে পৃথক স্থানে বজ্রপাতে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের পশ্চিম বিষ্ণুপুর গ্রামের আনছার আলীর একটি ও কালীগঞ্জ ইউনিয়নের কমেদপুর বেগুনীপাড়া গ্রামের সন্তোস কাপালীর একটি গরু মারা যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

কচাকাটা থানার ওসি অর্পণ কুমার দাস বজ্রপাতে কৃষক মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ