জামালপুরের দেওয়ানগঞ্জে ধান কাটতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশাদুল হক (৩৫) ওই গ্রামের মহল মণ্ডলের ছেলে।
ঘটনার বিবরণ
পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের নিজ জমিতে বোরো ধান কাটার সময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



