ঈদুল আজহায় ডিএসসিসির তিন দিনে ২৮ হাজার টন বর্জ্য অপসারণ
ঈদুল আজহায় ডিএসসিসির তিন দিনে ২৮ হাজার টন বর্জ্য অপসারণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিচালিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় তিন দিনে ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শনিবার (৩০ মে) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বর্জ্য অপসারণের বিস্তারিত তথ্য

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন (২৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪ হাজার ৮১৪ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়। পরদিন (২৯ মে) সেখানে আরও ৮ হাজার ৯৭৭ টন এবং শনিবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত ৪ হাজার ৬৩৭ টন বর্জ্য নেওয়া হয়েছে।

মোট বর্জ্য ডাম্পিং

সব মিলিয়ে শনিবার দুপুর পর্যন্ত ২৮ হাজার ৪২৮ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্তভাবে ডাম্পিং করা হয়েছে বলে জানানো হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

ডিএসসিসি জানিয়েছে, ঈদের পরও নগরী পরিচ্ছন্ন রাখতে বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ