পঞ্চগড়ের পথে পথে ফুটেছে রূপসী ল্যান্টানা ফুল
পঞ্চগড়ে পথের ধারে শোভা ছড়াচ্ছে ল্যান্টানা

পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় পথের ধারে নীরবে শোভা ছড়াচ্ছে রূপসী বুনো ফুল ল্যান্টানা। দেশের সর্বোত্তরের এই জেলার পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় ফুলটি সবচেয়ে বেশি চোখে পড়ে। গ্রীষ্ম ও বর্ষাকালে ল্যান্টানা ফুল এসব এলাকার পথের ধার, ঝোপঝাড়ে অপরূপ সৌন্দর্য ছড়িয়ে দেয়।

ল্যান্টানার সৌন্দর্য ও প্রভাব

গ্রীষ্মের মাঝে বৃষ্টিতে গাছপালা প্রাণ ফিরে পেয়েছে। সবুজে ভরে উঠেছে চারদিক। গাঁয়ের মেঠো পথের দুই ধারে ফুটতে শুরু করেছে ল্যান্টানা। স্নিগ্ধ শোভার সুরভিত ল্যান্টানার রূপে আকৃষ্ট হয়ে আসছে অনেক পাখি, প্রজাপতি ও অন্যান্য পতঙ্গ। রং বদলানো ল্যান্টানার নয়নাভিরাম শুভ্রতা প্রকৃতিপ্রেমীদের মন কাড়ছে।

সম্প্রতি পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর, মীরগড়, ধাক্কামারা, মাগুরা এবং তেঁতুলিয়া উপজেলার আজিজনগর, ডাঙ্গাপাড়া, মাগুরা পাড়া, গোবরা নদী, মহানন্দা নদীর পাড়সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, এই বুনো ফুল গ্রামের পথের দুই পাশে, ঝোপঝাড়ে ও পতিত জমিতে চমৎকারভাবে ফুটে আছে। মনোমুগ্ধকর ল্যান্টানার অপরূপ সৌন্দর্য ফুলপ্রেমীদের মনে তৈরি করছে অন্য রকম ভালো লাগা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের মতামত

পঞ্চগড় সদর উপজেলার বিদ্যালয়শিক্ষক আতাউর রহমান বলেন, ‘ল্যান্টানা আমাদের জেলার বিভিন্ন এলাকার পথের ধারে, নদীর পাড়ে শোভা ছড়াচ্ছে। দেখতে চমৎকার এই বুনো ফুল নীরবে-নিভৃতে শোভা ছড়ায়। অনেকে এই ফুলের নাম না জানলেও সৌন্দর্য উপভোগ করেন। অনেককে ছবি তুলতে দেখা যায়।’

তেঁতুলিয়ার পরিবেশকর্মী মাহমুদুল ইসলাম বলেন, ‘পথের ধারের বুনো সুন্দর ল্যান্টানা কেবল আমাদের মন ভালো করে না, একই সঙ্গে এই ফুল ইকোলজিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন এই ফুল থেকে খোরাক জোগায় প্রজাপতি ও অন্যান্য পতঙ্গ। প্রজাপতির পছন্দের ফুল হওয়ায় বেশির ভাগ সময় প্রজাতিরা এই ফুলে বসে থাকে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ল্যান্টানা গাছের বৈশিষ্ট্য

ল্যান্টানা (Lantana) একটি বহুবর্ষজীবী গুল্মজাতীয় ফুল গাছ। এর উদ্ভিদতাত্ত্বিক নাম ল্যান্টানা কামারা (Lantana camara)। এর আদি নিবাস ক্রান্তীয় আমেরিকা। বর্তমানে এশিয়ার বাংলাদেশ, ভারতসহ বিভিন্ন এলাকায় পাওয়া যায়। পথের ধারে আগাছা হিসেবে জন্মানো এবং অযত্ন-অবহেলায় বেড়ে ওঠা এই উদ্ভিদ ভেষজ ও শোভাবর্ধনকারী হিসেবে প্রধানত ব্যবহৃত হয়। ল্যান্টানা ফুল হলুদ, কমলা, গোলাপিসহ বিভিন্ন রঙের হয়ে থাকে। ফুল ফোটার পর প্রথমে হলুদ রঙের হয়, ‘ক্যারোটিন’ থাকার কারণে। এ সময় ফুলে পরাগায়ন হয় এবং পরাগায়নের পর মধুভাণ্ড শেষ হয়ে যায়, পরে ফুলের রং বদলাতে থাকে।