গাজীপুরে অগ্নিকাণ্ডে ১১ ভাড়াটিয়ার সবকিছু পুড়ে ছাই
গাজীপুরে অগ্নিকাণ্ডে ১১ ভাড়াটিয়ার সর্বস্ব পুড়ে ছাই

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা প্যান্টেক্স মোড় এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার বিকালে স্থানীয় হাফিজ উদ্দিনের ভাড়া দেওয়া একটি বাসায় এই ঘটনা ঘটে। আগুনে ভাড়াটিয়া পরিবারগুলোর সহায়-সম্বল পুড়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

কীভাবে শুরু হলো আগুন

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করেই বাড়িটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন প্রতিটি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় অধিকাংশ ভাড়াটিয়া কর্মস্থলে থাকায় ঘরগুলো তালাবন্ধ ছিল। ফলে শুরুতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ১০ থেকে ১১টি কক্ষ পুড়ে যায়।

ক্ষয়ক্ষতির পরিমাণ

বাড়ির মালিক হাফিজ উদ্দিন জানান, অগ্নিকাণ্ডে ১১টি কক্ষের ভাড়াটিয়াদের নগদ অর্থ, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার দাবি, গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভাড়াটিয়াদের বক্তব্য

ভাড়াটিয়ারা জানান, আমরা আমাদের কর্মস্থলে কাজ করছিলাম, হঠাৎ খবর আসে আমাদের ভাড়া বাসায় আগুন লাগে। পরে বাসায় গিয়ে দেখি আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারিনি। এখন আমরা নিঃস্ব হয়ে গেছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফায়ার সার্ভিসের মতামত

গাজীপুরের রাজেন্দ্রপুর–চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। তিনি আরও জানান, স্থানীয়রা প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার কথা বললেও পরে যাচাই–বাছাই করে দেখা যায়, ওই কক্ষে লোকজন অবস্থান করছিল। সাধারণত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা লিকেজ থেকে আগুনের সূত্রপাত হলে লোকজন আহত হওয়ার ঘটনা ঘটে; কিন্তু এমন কিছু পাওয়া যায়নি। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।